বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮

প্রিয়জনের সাথে সহজ হও

প্রিয়জনের সাথে সহজ হও
প্রিয়জনের সবকিছুর চুলচেরা বিচার করো না
তাকাও তাদেরর দিকে ভালোবাসার দৃষ্টিতে।
সময় খুব মুল্যবান
এবং তাদের আত্না দয়িতার প্রতীক্ষায় থাকে
ঠিক সেই মুহূর্তে সে কোনো অজুহাত শুনতে চায় না।
বোঝার চেষ্টা করো তার হৃদয়ের অনুভুতি
মুখের কথা দিয়ে তাকে বিচার করো না
কখনো আহত করো না প্রিয়জনের হৃদয়কে
কখনো কি দেখেছ ভেবে তার উচ্ছ্বাসকে তুমি কিভাবে হত্যা করো?
বলছি না যে, 'সকল দূরদর্শিতা পরিহার করো'
হ্যাঁ সর্তক থাকো, কিন্তু এ কথা বিবেচনায় রেখো
যে বেশিরভাগ সময় নাক গলানোটা ক্ষতির কারণ হয়েই দাঁড়ায়।
জালালুদ্দিন রুমি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন