অশ্রু বহে দুই নয়নে বক্ষ পুড়ে হইলো ছাই
অশ্রু বহে দুই নয়নে বক্ষ পুড়ে হইলো ছাই,
শিল্পী :- আকরাম
 |
| শিল্পীঃ আকরাম |
গানটি লিখেছেন :- মেরান আহমেদ
 |
মেরান আহমেদ
|
 |
| ওস্তাদ বাউল এম হোসেন |
সুরকার :- ওস্তাদ বাউল এম. হোসেন
অশ্রু বহে দুই নয়নে বক্ষ পুড়ে হইলো ছাই,
বন্ধুর দয়া নাই ।
আমি বন্ধুর আশে , পাগল বেশে, রজনী কাটাই ।।
বন্ধু বিনে কেউ নাই আপন,
দমে দমে করি স্বরণ - রে ,
আমি দাসী পাইলে চরণ,
কুলে লইয়া স্বাদ মিটাই ।।
আমার প্রতি হইয়া সদয়,
চরণ তলে দিও আশ্রয়-রে,
প্রেমিক সুজন হে প্রেমময়,
দয়াল নামের দেই দোহাই ।।
শুন্য করে মনের বাগান,
কোথায় রইলো নিষ্ঠুর পাষাণ,
আশার আশে কান্দে মেরান ,
একবার যদি কাছে পাই ।।
start here
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন