ইয়াকুব নবী বাস করিতেন কিনানে
সবার চেয়ে ভালবাসতেন ইউসুফকে ।
এক রাত্রে স্বপ্ন তেখান ইউসুফকে
চন্দ্র সূর্য সেজদা করে তাহাকে।
ইয়াকুব নবী মানা করলেন ইউসুফকে
স্বপ্নের কথা বলিওনা কাহাকে ।
ছোট ছেলে ইউসুফ না বুঝিয়া শুনিয়া
ভাইদের কাছে স্বপ্ন দিলেন বলিয়া ;
ইউসুফেরা দশ ভাইয়েরা দেওয়ানা
ইউসুফকে মারতে হইলেন রওয়ানা,
আমি ছোট তোমরা বড় দশ ভাই;
আমারকে মারতে চাও তোমাদের দয়া নাই।
ইউসুফেরি দশ ভাই মিলিয়া
ইউসুফকে কুয়াতে দিলেন ফেলিয়া
কুয়াতে পড়িয়া ইউসুফ কাঁদে হায়রে হায়;
মরণকালে না দেখিলাম বাপ ও মায়।
কোথায় রইলেন প্রাণের আম্মা বসিয়া
আপনার ইউসুফ মরেন কুয়াতে পড়িয়া ।
……………………………………………
………………………….................
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন