শনিবার (১২ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাসনাতকে শুভেচ্ছা জানিয়ে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন আরেক সমন্বয়ক ও হাসনাতের বন্ধু সারজিস আলম।
নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে হাসনাতের সঙ্গে একটি ছবি পোস্ট করে সারজিস লিখেছেন, আল্লাহ পৃথিবীতে আমাদের জন্য যা দিয়েছেন তার সবই নেয়ামত। তার মধ্যে সবচেয়ে উত্তম নেয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী। আজ থেকে তুমি তেমনই একজন স্ত্রী‘র দায়িত্ব গ্রহণ করছো।
শুভকামনা জানিয়ে সারজিস আরও লিখেছেন, দাম্পত্য জীবন সুখের হোক। আল্লাহ তোমাদের জীবনকে বরকতময় করে তুলুনউল্লেখ্য, স্ট্যাটাসে পাত্রী সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি সারজিস। তাদের বিয়ে কোথায়, কবে অনুষ্ঠিত হয়েছে সে বিষয়েও কিছু বলেননি।
প্রসঙ্গত, হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী৷ জুলাই মাসে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন